দিকপাল

সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ দমনে ব্যর্থতার নিন্দা জামায়াত সেক্রেটারি জেনারেলের


দিকপাল২৪ নিউজ ডেক্স
দিকপাল২৪ নিউজ ডেক্স
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০৮:২১ পি এম | প্রিন্ট সংস্করণ

সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ দমনে ব্যর্থতার নিন্দা জামায়াত সেক্রেটারি জেনারেলের
ছবি : সংগ্রহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করলেও আইনশৃঙ্খলা বাহিনী তা দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনেসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহন, সিআইডি কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা অবরোধ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার না করার কারণেই ফ্যাসিস্টরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও হামলা কঠোর হাতে দমন না করলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।


সূত্র: জামায়াতে ইসলামী ও প্রেস বিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ দমনে ব্যর্থতার নিন্দা জামায়াত সেক্রেটারি জেনারেলের

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করলেও আইনশৃঙ্খলা বাহিনী তা দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনেসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহন, সিআইডি কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা অবরোধ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার না করার কারণেই ফ্যাসিস্টরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও হামলা কঠোর হাতে দমন না করলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।


সূত্র: জামায়াতে ইসলামী ও প্রেস বিজ্ঞপ্তি


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল