বাংলাদেশের একমাত্র আলোকিত নারী মঞ্চ হিসেবে পরিচিত জিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আজকের অনন্যা’। এই মঞ্চে মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাসের স্বাক্ষর রেখে ‘আজকের অনন্যা’ নির্বাচিত হয়েছেন চিকিৎসক নুসরাত জাহান দৃষ্টি।
অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অংশ নিয়ে অন্য তিন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সেরার স্বীকৃতি অর্জন করেন। এবারের এই পর্বের বিশেষত্ব ছিল—অংশগ্রহণকারী চার প্রতিযোগীই পেশায় চিকিৎসক ছিলেন, যার ফলে পুরো আয়োজনজুড়েই এক অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ।
নিজের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে চিকিৎসক নুসরাত জাহান দৃষ্টি বলেন, ‘আজকের অনন্যা নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা ছিল আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। চারজনই চিকিৎসক হওয়ায় প্রতিযোগিতাটি ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে নিজের আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়ে চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। বিচারকদের প্রতি কৃতজ্ঞতা, পাশাপাশি যারা আমাকে উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতিও ভালোবাসা। এই অর্জন আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
চিকিৎসা পেশার পাশাপাশি এমন একটি প্রতিযোগিতামূলক মঞ্চে নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে নুসরাত জাহান দৃষ্টি প্রমাণ করেছেন যে, পেশাগত পরিচয়ের বাইরেও নারীর রয়েছে বহুমাত্রিক প্রতিভা ও অনন্য সম্ভাবনা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন