দিকপাল

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:৩১ এ এম | প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এই পদক্ষেপে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস সমর্থন জানালেও প্রতিরক্ষামন্ত্রী নিজে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) কংগ্রেসের নিম্নকক্ষে আটটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই প্রস্তাব উত্থাপন করা হয়। অভিযোগপত্রে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘন, ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা এবং ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলার মতো ঘটনায় হেগসেথের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে প্রতিনিধি পরিষদে বুধবার এ প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও রিপাবলিকান স্পিকার মাইক জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগকে অন্যায্য বলে এর বিরোধিতা করেছেন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হলেও প্রতিরক্ষামন্ত্রীকে পদচ্যুত করতে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এই পদক্ষেপে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস সমর্থন জানালেও প্রতিরক্ষামন্ত্রী নিজে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) কংগ্রেসের নিম্নকক্ষে আটটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই প্রস্তাব উত্থাপন করা হয়। অভিযোগপত্রে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘন, ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা এবং ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলার মতো ঘটনায় হেগসেথের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে প্রতিনিধি পরিষদে বুধবার এ প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও রিপাবলিকান স্পিকার মাইক জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগকে অন্যায্য বলে এর বিরোধিতা করেছেন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হলেও প্রতিরক্ষামন্ত্রীকে পদচ্যুত করতে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল