দিকপাল

যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন: গাজায় ২৫০ ফিলিস্তিনির গণবিয়ে


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ১০:০২ এ এম | প্রিন্ট সংস্করণ

যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন: গাজায় ২৫০ ফিলিস্তিনির গণবিয়ে
ছবি : সংগ্রহীত

ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে বিপর্যস্ত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় চরম অনিশ্চয়তার মধ্যেও নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। যুদ্ধের ভয়াবহতা, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মাঝেও সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ গণবিয়ের অনুষ্ঠানে একসঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি জুটি। 

শনিবার (৭ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ পায় যে, আমিরাত-সমর্থিত মানবিক সহায়তা কর্মসূচি ‘অপারেশন চিভ্যালরাস নাইট’-এর উদ্যোগে এই গণবিয়ের আয়োজন করা হয়। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ঘরবাড়ি হারানো, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে যাঁদের বিবাহিত জীবন শুরু করার পরিকল্পনা বারবার পেছাতে বাধ্য হয়েছিল, তাঁদের মুখে হাসি ফোটানো এবং যুদ্ধপীড়িত গাজাবাসীর মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 

যুদ্ধের চরম নিষ্ঠুরতা ও ধ্বংসলীলার বিপরীতে ফিলিস্তিনি তরুণ-তরুণীদের এই গণবিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অদম্য আকাক্সক্ষাই ফুটিয়ে তুলেছে। ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা, পরিবার গঠন এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার এই দারুণ উদ্যোগটি বিশ্ববাসীর নজর কেড়েছে এবং স্থানীয়দের মনে নতুন প্রেরণা জুগিয়েছে। 

বিষয় : ইরান ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা গণবিয়ে বিবাহ

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও নতুন জীবনের স্বপ্ন: গাজায় ২৫০ ফিলিস্তিনির গণবিয়ে

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে বিপর্যস্ত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় চরম অনিশ্চয়তার মধ্যেও নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। যুদ্ধের ভয়াবহতা, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মাঝেও সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ গণবিয়ের অনুষ্ঠানে একসঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি জুটি। 

শনিবার (৭ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ পায় যে, আমিরাত-সমর্থিত মানবিক সহায়তা কর্মসূচি ‘অপারেশন চিভ্যালরাস নাইট’-এর উদ্যোগে এই গণবিয়ের আয়োজন করা হয়। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ঘরবাড়ি হারানো, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে যাঁদের বিবাহিত জীবন শুরু করার পরিকল্পনা বারবার পেছাতে বাধ্য হয়েছিল, তাঁদের মুখে হাসি ফোটানো এবং যুদ্ধপীড়িত গাজাবাসীর মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 

যুদ্ধের চরম নিষ্ঠুরতা ও ধ্বংসলীলার বিপরীতে ফিলিস্তিনি তরুণ-তরুণীদের এই গণবিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অদম্য আকাক্সক্ষাই ফুটিয়ে তুলেছে। ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা, পরিবার গঠন এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার এই দারুণ উদ্যোগটি বিশ্ববাসীর নজর কেড়েছে এবং স্থানীয়দের মনে নতুন প্রেরণা জুগিয়েছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল