দিকপাল

চোখ কপালে তোলার মতো কায়দায় ইয়াবা পাচার, আটক ১


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০৫:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

চোখ কপালে তোলার মতো কায়দায় ইয়াবা পাচার, আটক ১

নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন। 

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশি চালিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে আসা ওই পিকআপ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটি আটক করা হয়। গ্রেপ্তার সৈয়দ নুরের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামে। মাদক পাচারের এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


চোখ কপালে তোলার মতো কায়দায় ইয়াবা পাচার, আটক ১

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন। 

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশি চালিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে আসা ওই পিকআপ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটি আটক করা হয়। গ্রেপ্তার সৈয়দ নুরের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামে। মাদক পাচারের এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল