দিকপাল

ঋণের টাকায় গড়া কলার বাগান কেটে সাফ, শেরপুরে থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮ পি এম | প্রিন্ট সংস্করণ

ঋণের টাকায় গড়া কলার বাগান কেটে সাফ, শেরপুরে থানায় অভিযোগ
ছবি : সংগ্রহীত

পূর্বশত্রুতার জেরে কিস্তির টাকায় বর্গা জমিতে করা একটি কলার বাগান কেটে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা, এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেরপুরের চোমরপাথালিয়া বাজার এলাকার কৃষক ফরিদ ও মেহেদী হাসান সত্তার ঋণ ও কিস্তিতে টাকা তুলে তিন বিঘা জমিতে কলার চারা রোপণ করেছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শত শত কলার গাছ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষকেরা, যার ফলে মাসের পর মাস করা পরিশ্রম ও পুঁজি এক রাতেই শেষ হয়ে গেছে।

এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকেরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ঋণের টাকায় গড়া কলার বাগান কেটে সাফ, শেরপুরে থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

পূর্বশত্রুতার জেরে কিস্তির টাকায় বর্গা জমিতে করা একটি কলার বাগান কেটে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা, এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেরপুরের চোমরপাথালিয়া বাজার এলাকার কৃষক ফরিদ ও মেহেদী হাসান সত্তার ঋণ ও কিস্তিতে টাকা তুলে তিন বিঘা জমিতে কলার চারা রোপণ করেছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শত শত কলার গাছ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষকেরা, যার ফলে মাসের পর মাস করা পরিশ্রম ও পুঁজি এক রাতেই শেষ হয়ে গেছে।

এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকেরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল