দিকপাল

রাজধানীতে আসছে দুই দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৪ এ এম | প্রিন্ট সংস্করণ

রাজধানীতে আসছে দুই দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা
ছবি : সংগ্রহীত

রাজধানী ঢাকায় আগামী ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৬’। উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ এবং আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে মিরপুর ১৩-তে অবস্থিত পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হচ্ছে। শহুরে নাগরিক জনগোষ্ঠীর সঙ্গে আদিবাসীদের বৈচিত্র্যময় জুম কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী খাবারের মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। 

আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু সাইদ খান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় ব্যাপক লোকসমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে পাহাড়ি অঞ্চলের পাশাপাশি সমতলের মান্দি, মনিপুরী, সাঁওতাল ও রাখাইন সম্প্রদায়ের উদ্যোক্তারা বিভিন্ন স্টল নিয়ে হাজির হচ্ছেন, যেখানে নারী উদ্যোক্তাদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। 

মেলায় পাহাড়ি জনপ্রিয় খাবার বাঁশ কোঁড়ল, পেজন, মনিপুরীদের তৈরি ‘উতি’, ‘সাঙ্গোম’, রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠা এবং বিশেষ ঝাল আইটেম ‘লাকসো’ ও ‘মুন্ডি’র মতো মুখরোচক খাবারের সমাহার থাকবে। পাশাপাশি জুমের বিষমুক্ত শাকসবজি, পাহাড়ি মধু, কাপ্তাই হ্রদের মাছ এবং নানা জাতের কৃষিপণ্য পাওয়া যাবে। মেলা প্রাঙ্গণে কেনাকাটার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ আইডল মং, বর্ষা চাকমা, বুলু তঞ্চংগ্যা ও মার্কুস চিসিমের পরিবেশনায় মনোজ্ঞ আদিবাসী সাংস্কৃতিক সন্ধ্যা ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হবে। মেট্রো রেলের মিরপুর ১০ স্টেশন থেকে রিকশায় মাত্র ৫ মিনিটেই মেলার এইস্থলে পৌঁছানো সম্ভব। 

সূত্র: নাগরিক উদ্যোগ ও আয়োজক কমিটি

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাজধানীতে আসছে দুই দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল