দিকপাল

নোয়াখালীতে নতুন রেকর্ড ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৪০ পি এম | প্রিন্ট সংস্করণ

নোয়াখালীতে নতুন রেকর্ড  ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান
ছবি : দিকপাল২৪ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপ খনন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্সের অধীনে পরিচালিত এই কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে জোরালো আশা করা হচ্ছে। 

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপের খননকাজ বা ড্রিলিং শেষে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কূপটিতে আগুন জ্বালানোর পর অতিরিক্ত তাপমাত্রার সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে শিখা বন্ধ রাখা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে পরবর্তীতে পুনরায় আগুন জ্বালানো হবে। সংশ্লিষ্টরা জানান, ডিএসটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গ্যাসের সঠিক পরিমাণ ও বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হবে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


নোয়াখালীতে নতুন রেকর্ড ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপ খনন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্সের অধীনে পরিচালিত এই কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে জোরালো আশা করা হচ্ছে। 

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপের খননকাজ বা ড্রিলিং শেষে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কূপটিতে আগুন জ্বালানোর পর অতিরিক্ত তাপমাত্রার সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে শিখা বন্ধ রাখা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে পরবর্তীতে পুনরায় আগুন জ্বালানো হবে। সংশ্লিষ্টরা জানান, ডিএসটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গ্যাসের সঠিক পরিমাণ ও বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হবে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল