দিকপাল

জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের ফাইয়াজ এইচএসসি পরীক্ষায় পেলেন জিপিএ-৫


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১২:০৪ পি এম | প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের ফাইয়াজ এইচএসসি পরীক্ষায় পেলেন জিপিএ-৫
ছবি : সংগ্রহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। তিনি বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফাইয়াজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে তার জিপিএ-৫ পাওয়ার তথ্য জানা যায়।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাইয়াজকে আসামি করা হয়েছিল। ওই বছরের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ১৭ বছর হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল তাকে। সব প্রতিকূলতা পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে জিপিএ-৫ অর্জন করলেন তিনি। 

বিষয় : রাজধানী, জুলাই গণ-অভ্যুত্থান যাত্রাবাড়ী মাতুয়াইল

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের ফাইয়াজ এইচএসসি পরীক্ষায় পেলেন জিপিএ-৫

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। তিনি বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফাইয়াজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে তার জিপিএ-৫ পাওয়ার তথ্য জানা যায়।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাইয়াজকে আসামি করা হয়েছিল। ওই বছরের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ১৭ বছর হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল তাকে। সব প্রতিকূলতা পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে জিপিএ-৫ অর্জন করলেন তিনি। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল