ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর বোর্ডে মোট ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজউল করিম খান।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় মোট ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী অংশ নেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৩৫৪ জন। উত্তীর্ণদের মধ্যে ১৫ হাজার ৬৪৭ জন ছাত্র এবং ২০ হাজার ৭০৭ জন ছাত্রী। জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৮ জন ছাত্র ও ১ হাজার ১১৯ জন ছাত্রী রয়েছেন। এছাড়া এ বছর বোর্ডের অধীন ১১৩টি কেন্দ্রের মাধ্যমে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৫টি প্রতিষ্ঠানে শতভাগ পাস এবং ১৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৭৫.৫৬ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে। জেলাওয়ারি পরিসংখ্যানে ময়মনসিংহে সর্বোচ্চ ৫৯.৩৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
সূত্র: ময়মনসিংহ শিক্ষা বোর্ড

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন