দিকপাল

ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন-অর রশীদ চাকরি থেকে বরখাস্ত


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ০৩:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন-অর রশীদ চাকরি থেকে বরখাস্ত
ছবি : সংগ্রহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে এই গুরুদণ্ড দেওয়া হয়েছে। 

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হারুন-অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া ও একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি কোনো জবাব দেননি কিংবা কাজে যোগ দেননি। এরপর পিএসসির মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। 

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন

বিষয় : ডিবি প্রধান ডিএমপি সাবেক ডিবি প্রধান

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন-অর রশীদ চাকরি থেকে বরখাস্ত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে এই গুরুদণ্ড দেওয়া হয়েছে। 

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হারুন-অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া ও একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি কোনো জবাব দেননি কিংবা কাজে যোগ দেননি। এরপর পিএসসির মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। 

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল