দিকপাল

উখিয়ার ইনানীতে নলকূপ খননকূপে ভয়াবহ ব্লোআউট, নিয়ন্ত্রণের বাইরে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২:২৪ এ এম | প্রিন্ট সংস্করণ

উখিয়ার ইনানীতে নলকূপ খননকূপে ভয়াবহ ব্লোআউট, নিয়ন্ত্রণের বাইরে আগুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের পরিত্যক্ত স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে নির্গত উচ্চচাপের গ্যাসে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোররাত ৪টার দিকে ইনানীর ছোটখাল সংলগ্ন সিকদারবাজার এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। বিকেল গড়াতেই আগুনের তীব্রতা মারাত্মক আকার ধারণ করলে উখিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সেনাবাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে উচ্চচাপের কারণে তা সম্ভব হয়নি।

পরিস্থিতি পর্যালোচনায় রাজধানী ঢাকা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ দল রাত ১০টায় ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বাপেক্সের বিশেষজ্ঞ দলের প্রধান এস এম নাফিকুন আরহাম জানান, ঘটনাটি ভূগর্ভস্থ উচ্চচাপের গ্যাসের অনিয়ন্ত্রিত নির্গমন বা ‘ব্লোআউট’। প্রায় এক হাজার ফুট গভীরে নলকূপ খননের সময় প্রাপ্ত ফাটল দিয়ে ক্ষতিকর বা উচ্চতর হাইড্রোকার্বন গ্যাস উচ্চচাপে বেরিয়ে এসে স্পার্কের মাধ্যমে অগ্নিস্ফূলিঙ্গ তৈরি করেছে। আগুনের ব্যাপ্তি ও বিদ্যুৎ লাইনে দুর্ঘটনার আশঙ্কায় সংলগ্ন প্রায় ১৫ কিলোমিটার এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং ঘটনার চারপাশের ২০০ মিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

এদিকে স্থানীয় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ও স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। বাপেক্স থেকে জানানো হয়েছে, জোড় জবরদস্তি করে আগুন নেভাতে গেলে গ্যাস অন্য ফাটল দিয়ে বের হয়ে আরও বড় বিপর্যয় ঘটাতে পারে; তাই নমুনার রাসায়নিক ও উপাদান বিশ্লেষণের পরই পরবর্তী কারিগরি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উখিয়ার ইনানীতে নলকূপ খননকূপে ভয়াবহ ব্লোআউট, নিয়ন্ত্রণের বাইরে আগুন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল