বিশ্ব পোলিও দিবস উপলক্ষে হাতিরঝিলে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি এই কর্মসূচিতে জোরালোভাবে তুলে ধরা হয়। [TECHTARANGA-POST:3244]আজ রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোটারিয়ানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই র্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা। কর্মসূচিতে শিশুদের নিয়মিত টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। [TECHTARANGA-POST:3242]উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সমন্বিতভাবে বিশ্ব থেকে পোলিও চিরতরে নির্মূল করার লক্ষে বিভিন্ন জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। [TECHTARANGA-POST:3241]সূত্র: রোটারি ইন্টারন্যাশনাল