দিকপাল

টঙ্গীতে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে নিয়ে ফেসবুকে আলোচনা


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ০৩:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

টঙ্গীতে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে নিয়ে ফেসবুকে আলোচনা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহজালাল রুমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরের ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না। মনে রেখো, আমি বাংলাদেশ।’ 

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ভয়ে মাদরাসায় যেতে না চাওয়ায় এবং বারবার জিজ্ঞাসাবাদের মুখে সে শিক্ষকের নিপীড়নের কথা খুলে বলে। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

 এ সময় শাহজালাল রুমি ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন এবং সেই ভিডিও ভাইরাল হলে স্থানীয়রা জড়ো হয়ে শিক্ষককে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া চলছে।  

বিষয় : টঙ্গী মাদরাসাছাত্রী অভিযোগ প্রিন্সিপাল মুসলেউদ্দিন আউচপাড়া শাহজালাল রুমি ভিডিও ভাইরাল

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


টঙ্গীতে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে নিয়ে ফেসবুকে আলোচনা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহজালাল রুমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরের ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না। মনে রেখো, আমি বাংলাদেশ।’ 

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ভয়ে মাদরাসায় যেতে না চাওয়ায় এবং বারবার জিজ্ঞাসাবাদের মুখে সে শিক্ষকের নিপীড়নের কথা খুলে বলে। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

 এ সময় শাহজালাল রুমি ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন এবং সেই ভিডিও ভাইরাল হলে স্থানীয়রা জড়ো হয়ে শিক্ষককে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া চলছে।  


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল