দিকপাল

কসবায় ডাব পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আহত কিশোর দিদারের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:৩৪ এ এম | প্রিন্ট সংস্করণ

কসবায় ডাব পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আহত কিশোর দিদারের মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌথ মালিকানাধীন গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত দিদার (১৪) নামে এক কিশোর মারা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিদার কসবা উপজেলার চৌবেপুর উত্তরপাড়ার কাঠমিস্ত্রি আলামিনের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (২১ অক্টোবর) যৌথ মালিকানাধীন একটি ডাবগাছ থেকে ডাব পাড়ার জন্য প্রতিবেশী প্রবাসী ইউনূসের স্ত্রী রুনা আক্তার কিশোর দিদারকে ডেকে আনেন। দিদার গাছে উঠলে রুনা আক্তারের জা মমতাজ, তাঁর স্বামী এরশাদ ও ছেলে ইমতিয়াজ মাহিন এসে বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে গাছ থেকে নামিয়ে দিদারকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) নূর নবী জানান, ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতে মরদেহ কসবা থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


কসবায় ডাব পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আহত কিশোর দিদারের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌথ মালিকানাধীন গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত দিদার (১৪) নামে এক কিশোর মারা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিদার কসবা উপজেলার চৌবেপুর উত্তরপাড়ার কাঠমিস্ত্রি আলামিনের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (২১ অক্টোবর) যৌথ মালিকানাধীন একটি ডাবগাছ থেকে ডাব পাড়ার জন্য প্রতিবেশী প্রবাসী ইউনূসের স্ত্রী রুনা আক্তার কিশোর দিদারকে ডেকে আনেন। দিদার গাছে উঠলে রুনা আক্তারের জা মমতাজ, তাঁর স্বামী এরশাদ ও ছেলে ইমতিয়াজ মাহিন এসে বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে গাছ থেকে নামিয়ে দিদারকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) নূর নবী জানান, ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতে মরদেহ কসবা থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল