রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। তবে চাল, আটা, ময়দা, ডাল ও মসলার মতো মৌলিক পণ্যগুলো এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর বাজার, নিউমার্কেট ও তুরাগ এলাকার নতুনবাজার ঘুরে দেখা গেছে, পটোল, ঢ্যাঁড়শ ও ধুন্দল ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঝিঙা ৬০ থেকে ৮০ টাকা, কচুমুখি ৭০ টাকা, কাঁকরল ও বেগুন ৭০ থেকে ৯০ টাকা এবং করলা ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। পেঁপে ২৫ থেকে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও শীতের আগাম শিম ১২০ থেকে ১৪০ টাকা এবং টম্যাটো ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপির হালি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের মতে, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতির দিকে রয়েছে।
এদিকে সবজির বাজারে স্বস্তি মিললেও চাল ও আটার দাম বাড়তি রয়েছে। মানভেদে নাজিরশাইল ও মিনিকেট চাল ৭০ থেকে ৯০ টাকা, পাইজাম ও ব্রি-২৮ চাল ৫৮ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকা ও প্যাকেটজাত আটা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা ও প্যাকেটজাত ময়দার দাম যথাক্রমে ৭০ টাকা এবং ৮৫ থেকে ৯০ টাকা কেজি। ছোলার দাম বেড়ে ১১০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে এবং এক মাসে আমদানির আদার দাম প্রায় ৩৮ শতাংশ বেড়ে ১৭০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা এবং ফার্মের ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় নেমে এসেছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন