দিকপাল

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:৩০ এ এম | প্রিন্ট সংস্করণ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। 

পুলিশ জানায়, গ্রেপ্তার দিদার এলাকায় জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তিনি বর্তমানে মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

সূত্র: ডিএমপি তেজগাঁও বিভাগ ও পুলিশ

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। 

পুলিশ জানায়, গ্রেপ্তার দিদার এলাকায় জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তিনি বর্তমানে মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

সূত্র: ডিএমপি তেজগাঁও বিভাগ ও পুলিশ


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল