রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিং এলাকায় ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও মদের আসর থেকে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, বাড়িটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে ভাড়া দেওয়া হলেও সেখানে নিয়মিত বাণিজ্যিক ডিজে পার্টি এবং মাদকের আসর বসত। গত সোমবার রাতে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে আটককৃতদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। আটককৃতদের প্রায় সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং তাদের মধ্যে বিভিন্ন খ্যাতনামা করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির পদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাবেক পুলিশ ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সন্তানরাও অন্তর্ভুক্ত রয়েছেন। এদের মধ্যে এশিয়াটিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ২০ জন কর্মকর্তার উপস্থিতি নিয়ে গোমহল মহলে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, ওই বাড়িতে কোনো ধরনের আবাসিক হোটেল, রিসোর্ট বা বারের বৈধ অনুমোদন ছাড়াই নিয়মিত ফ্রি-স্টাইলে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসত। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পুরুষ আসামিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও তিন দিন) এবং নারীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা (অনাদায়ে তিন দিন) প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে পাঠিয়েছেন।
এদিকে, এই গোপন বৈঠকের নেপথ্যে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বা সম্প্রতি গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা দেবাশীষ নারায়ণ পাল ও কাজী গুলশান আরার কর্মকাণ্ডের কোনো যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাসমূহ। এছাড়া বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে ওএসডি করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার
সূত্র: ডিবি পুলিশ ও অনুসন্ধানী প্রতিবেদন

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন