শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ সময়সূচি অনুযায়ী মেট্রোরেল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমটিসিএলের অপারেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলাচল অব্যাহত থাকবে, তবে এ সময় যাত্রীচাহিদা সাপেক্ষে ট্রেনের চলাচলের বিরতি ১০ থেকে ২০ মিনিটে সমন্বয় করা হবে। নির্ধারিত এই চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালিত হবে।
এদিকে পূজার বিশেষ দিন আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলাচল দুপুর থেকে শুরু হবে। ওই দিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন বেলা ৩টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন বেলা ৩টা ২০ মিনিট থেকে যাত্রা শুরু করবে এবং দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে। ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির দিনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে, যা প্রয়োজন সাপেক্ষে পরিচালনা করে চলাচলের বিরতি দ্রুত সমন্বয় করা হবে।
সূত্র: ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন