দিকপাল

উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রেস সচিব ছালেহ শিবলী

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৪২ পি এম | প্রিন্ট সংস্করণ

উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রেস সচিব ছালেহ শিবলী

ধর্ম ও মতের কারণে দেশের কেউ যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হন—এমন একটি উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ঐক্যের ওপর জোর দিয়ে প্রেস সচিব ছালেহ শিবলী বলেন, আগামী দিনগুলোতেও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকরা বিভক্ত হলে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন এবং প্রতিষ্ঠান বা সংগঠনের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা থাকে। 

বিগত সরকারের প্রতিহিংসা ও অপপ্রচার প্রসঙ্গে:

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছে। বিগত সরকারের আমলের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, অতীতে বিরোধী মত দমনের অপচেষ্টার ফলে সমাজে ঘৃণা ও প্রতিহিংসার সংস্কৃতি তৈরি হয়েছিল। এমনকি গত নয় মাসে বর্তমান প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুজব, গুঞ্জন ও অপতথ্যের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। 

সাংবাদিকতার পেশাদারিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি:

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে ছালেহ শিবলী বলেন, কোনো সাংবাদিক নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে সেটিকে তিনি অস্বাভাবিক বা অপরাধ মনে করেন না। কারণ, একজন গণমাধ্যমকর্মী নিয়মিত পড়াশোনা ও চারপাশের ঘটনা পর্যবেক্ষণের মধ্য দিয়ে নিজস্ব রাজনৈতিক মতামত তৈরি করতেই পারেন।

তবে তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, ব্যক্তিগত বা দলীয় বিশ্বাস যেন কোনোভাবেই সাংবাদিকতার নিরপেক্ষ দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়। ব্যক্তিগত পক্ষপাত বা জানা-শোনার ঘাটতি যদি সত্য প্রকাশে বাধা সৃষ্টি করে, তবে বুঝতে হবে সেই বিশ্বাস সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রেস সচিব ছালেহ শিবলী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল