দিকপাল

মুন্সীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ০১:২৪ পি এম | প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রদত্ত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অনুরাগী-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "মরহুম আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও নীতিবান রাজনীতিবিদ। তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত ও সাহসী সৈনিক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি আজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"

তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সুসংগঠিত রাখা এবং জনগণের সঙ্গে দলের মেলবন্ধন সুদৃঢ় করতে মরহুম আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দেশের বিভিন্ন সময় সংঘটিত স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর দৃঢ় ভূমিকা বিএনপি পরিবারকে যুগে যুগে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, "আব্দুল হাইয়ের প্রয়াণে বিএনপি একজন অত্যন্ত অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ অভিভাবককে হারাল। তাঁর এই মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।"

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও মুন্সীগঞ্জের সাবেক এমপি আলহাজ মো. আব্দুল হাই বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রদত্ত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অনুরাগী-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "মরহুম আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও নীতিবান রাজনীতিবিদ। তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত ও সাহসী সৈনিক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি আজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"

তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সুসংগঠিত রাখা এবং জনগণের সঙ্গে দলের মেলবন্ধন সুদৃঢ় করতে মরহুম আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দেশের বিভিন্ন সময় সংঘটিত স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর দৃঢ় ভূমিকা বিএনপি পরিবারকে যুগে যুগে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, "আব্দুল হাইয়ের প্রয়াণে বিএনপি একজন অত্যন্ত অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ অভিভাবককে হারাল। তাঁর এই মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।"

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও মুন্সীগঞ্জের সাবেক এমপি আলহাজ মো. আব্দুল হাই বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল