চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষের দিকে প্রকাশ করা হতে পারে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৫ থেকে ২৯ অক্টোবরের যেকোনো একদিন ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি ও প্রধানমন্ত্রীর শিডিউল পাওয়ার পর চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করে ফলাফল প্রকাশ করা হবে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব দিয়েছি। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। পরবর্তীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়। তবে প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে গ্রহণ করা হলে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন