দিকপাল

দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রচারণার উদ্যোগ

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ১১:২৯ এ এম | প্রিন্ট সংস্করণ

দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রচারণার উদ্যোগ

দেশব্যাপী বহুল আলোচিত 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার (১২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য ও বার্তা তৃণমূলের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার। 

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় প্রচারণামূলক ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি শাখা থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করা হয়েছে। 

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে ধর্মীয় উপাসনালয়গুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রচারণার জন্য নির্ধারিত বার্তায় উল্লেখ করা হয়েছে, সরকারের অনুমোদিত প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী সংগ্রাহকরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সার্বিক আর্থ-সামাজিক অবস্থা পর্যালোচনা করে সঠিক তথ্য সংগ্রহ করবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই কোনো পরিবারের রাষ্ট্রীয় সহায়তা কতটুকু প্রয়োজন, তা নিরপেক্ষভাবে নির্ধারণ করা হবে। তাই ফরম পূরণের সময় পরিবারের প্রকৃত আর্থ-সামাজিক তথ্য প্রদান করতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মসজিদগুলোতে প্রতি জুমার নামাজের খুতবার আগে তিন মিনিটের বিশেষ ঘোষণায় পরিবারের সঠিক তথ্য দেওয়ার উদাত্ত আহ্বানের পাশাপাশি আর্থিক লেনদেনজনিত জালিয়াতি থেকে সতর্ক থাকার বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ টাকা দাবি করলে তা সম্পূর্ণ ভুয়া এবং তথ্য প্রদানের জন্য কোনো প্রকার অর্থের প্রয়োজন নেই।

অন্যদিকে মন্দির, গির্জা ও বিহারগুলোতে দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি কোনো বয়স্ক বা প্রতিবন্ধী প্রতিবেশী যেন তথ্যসংগ্রহকারীদের তালিকা থেকে বাদ না পড়েন, সেদিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অর্থ দাবির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১০৯৮ নম্বরে কল দিয়ে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই চিঠির অনুলিপি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবসহ সংশ্লিষ্ট সকল দফতরে অবগতি ও দ্রুত কার্যকরের জন্য পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রচারণার উদ্যোগ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল