দিকপাল

জাতীয় বেতন স্কেল ২০২৬: স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন বাস্তবায়নে দপ্তরগুলোতে অর্থ বিভাগের চিঠি

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

জাতীয় বেতন স্কেল ২০২৬: স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন বাস্তবায়নে দপ্তরগুলোতে অর্থ বিভাগের চিঠি

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকৃত গেজেট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।  

বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। পত্রে জানানো হয়, সংযুক্তির বর্ণনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গেজেটের দুই কপি করে পাঠানো হয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে। 

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন কাঠামো মোট তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে এবং চাকরিজীবীরা তাঁদের বকেয়া বেতনও পাবেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জাতীয় বেতন স্কেল ২০২৬: স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন বাস্তবায়নে দপ্তরগুলোতে অর্থ বিভাগের চিঠি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকৃত গেজেট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।  

বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। পত্রে জানানো হয়, সংযুক্তির বর্ণনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গেজেটের দুই কপি করে পাঠানো হয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে। 

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন কাঠামো মোট তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে এবং চাকরিজীবীরা তাঁদের বকেয়া বেতনও পাবেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল