ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা কামাল খলিফা এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে বেল্লাল হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং তাঁর আত্মীয় বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন
গত ১ এপ্রিল সকালে তরুণীর মা বাইরে থাকার সুযোগে কামাল খলিফা তাঁকে প্রথম ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন
এদিকে প্রায় তিন মাস আগে কামাল খলিফার পরিচিত বেল্লাল হোসেন ওই ধর্ষণের ঘটনা গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন
গত ৩০ সেপ্টেম্বর সৎবাবার আচরণে সন্দেহ হলে তরুণীর মা নজরদারি শুরু করেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন