দিকপাল

বাউফলে বসতঘরের পেছনে অবৈধ গাঁজা চাষের অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় তিন গাছসহ ইউসুফ খান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বাউফলে বসতঘরের পেছনের বাগান থেকে ৩টি গাঁজাগাছসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ০৮:৫১ পি এম | প্রিন্ট সংস্করণ

বাউফলে বসতঘরের পেছনের বাগান থেকে ৩টি গাঁজাগাছসহ আটক ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষের গুঞ্জন উঠলে স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেনের নেতৃত্বে তথ্যটি নিশ্চিত হয়ে বাউফল থানায় জানানো হয়।

সংবাদ পেয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। পুলিশ প্রথমে স্থানীয় রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফকে আটক করে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নিজ বসতঘরের পেছনে লুকিয়ে চাষ করা তিনটি বড় গাঁজাগাছের কথা স্বীকার করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাজা গাছগুলো উপড়ে জব্দ করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, সঠিক তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাঁজাগাছগুলো জব্দ এবং মূল অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। আটক ইউসুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাউফলে বসতঘরের পেছনের বাগান থেকে ৩টি গাঁজাগাছসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষের গুঞ্জন উঠলে স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেনের নেতৃত্বে তথ্যটি নিশ্চিত হয়ে বাউফল থানায় জানানো হয়।

সংবাদ পেয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। পুলিশ প্রথমে স্থানীয় রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফকে আটক করে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নিজ বসতঘরের পেছনে লুকিয়ে চাষ করা তিনটি বড় গাঁজাগাছের কথা স্বীকার করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাজা গাছগুলো উপড়ে জব্দ করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, সঠিক তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাঁজাগাছগুলো জব্দ এবং মূল অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। আটক ইউসুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল