দিকপাল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ১০:০১ পি এম | প্রিন্ট সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

দেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জ্বরটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯০২ জন রোগী। 

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং চারজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়—২১ থেকে ২৫ বছর বয়সের দুইজন, ৪১ থেকে ৪৫ বছর বয়সের দুইজন এবং ০-৫ বছর, ২৬-৩০ বছর, ৩১-৩৫ বছর, ৪৬-৫০ বছর ও ৫১-৫৫ বছর বয়সের একজন করে রয়েছেন। 

বিভাগভিত্তিক পরিসংখ্যানে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। এছাড়া বরিশাল বিভাগে দুইজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন ১ হাজার ৯০২ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশাল বিভাগে ২১৬ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বছরের সার্বিক চিত্র:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। যার মধ্যে ৫১.৯ শতাংশ পুরুষ এবং ৪৮.১ শতাংশ নারী। পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ওই মাসেই রেকর্ড ১৪৮ জনের মৃত্যু হয়। আর অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই ৮ হাজার ৭৪০ জন আক্রান্ত ও ২৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন ছাড়পত্র পেয়েছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল