দিকপাল

উত্তরায় অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ০৯:৫৯ পি এম | প্রিন্ট সংস্করণ

উত্তরায় অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার
ছবি : সংগ্রহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। 

এদিকে, গত রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা ১৪ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে ডিএমপি। পুলিশের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রমজান হোসেন (২৩), মো. মাহিন (২৫), মো. ইব্রাহিম আকন্দ (২৫), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আমিন (২৬), মো. নুরুন্নবী (২৭), সাইফুল ইসলাম (২৭), মো. শহিদুল ইসলাম (২৯), রাশেদ সরদার (৪০), মো. আবদুল আজিজ (৪২), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. সানাউল্লা (৬০), এম এ হাকিম ও গোলাম রব্বানী শামীম।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, গত রাতে মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক। 

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেফতার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

বিষয় : ঢাকা মহানগর জ্যোতিকা জ্যোতিক নুরুল ইসলাম নাহিদ

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


উত্তরায় অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। 

এদিকে, গত রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা ১৪ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে ডিএমপি। পুলিশের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রমজান হোসেন (২৩), মো. মাহিন (২৫), মো. ইব্রাহিম আকন্দ (২৫), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আমিন (২৬), মো. নুরুন্নবী (২৭), সাইফুল ইসলাম (২৭), মো. শহিদুল ইসলাম (২৯), রাশেদ সরদার (৪০), মো. আবদুল আজিজ (৪২), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. সানাউল্লা (৬০), এম এ হাকিম ও গোলাম রব্বানী শামীম।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, গত রাতে মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক। 

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেফতার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল