দিকপাল

এক বলও না খেলে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৪ এ এম | প্রিন্ট সংস্করণ

এক বলও না খেলে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে এক বলও মাঠে না গড়িয়ে পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয়। তবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে মালয়েশিয়াকে টপকে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচটি জাপানের নাগোয়ায় স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে থাকে। ফলে খেলা শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই আয়োজকদের পক্ষ থেকে অফিশিয়ালি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকাল থেকেই বৃষ্টির শঙ্কা ছিল এবং আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করায় দল আর মাঠে যায়নি। আবহাওয়ার চরম প্রতিকূলতার কারণে একই সকালে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও বাতিল করা হয়। এর আগে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দুটিও বৃষ্টির পেটে যায়।

র‍্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ আগামী ১ অক্টোবর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের। অন্যদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা। উল্লেখ্য, ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে ঐতিহাসিক স্বর্ণ জিতেছিল বাংলাদেশ, যা এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় দেশের সর্বোচ্চ সাফল্য। এছাড়া ২০১৪ সালে ইনচনে রৌপ্য এবং ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ পদক লাভ করে বাংলাদেশ দল।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এক বলও না খেলে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসে এক বলও মাঠে না গড়িয়ে পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয়। তবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে মালয়েশিয়াকে টপকে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচটি জাপানের নাগোয়ায় স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে থাকে। ফলে খেলা শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই আয়োজকদের পক্ষ থেকে অফিশিয়ালি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকাল থেকেই বৃষ্টির শঙ্কা ছিল এবং আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করায় দল আর মাঠে যায়নি। আবহাওয়ার চরম প্রতিকূলতার কারণে একই সকালে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও বাতিল করা হয়। এর আগে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দুটিও বৃষ্টির পেটে যায়।

র‍্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ আগামী ১ অক্টোবর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের। অন্যদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা। উল্লেখ্য, ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে ঐতিহাসিক স্বর্ণ জিতেছিল বাংলাদেশ, যা এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় দেশের সর্বোচ্চ সাফল্য। এছাড়া ২০১৪ সালে ইনচনে রৌপ্য এবং ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ পদক লাভ করে বাংলাদেশ দল।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল