দিকপাল

যুদ্ধবন্দি তথ্য প্রকাশে ইউক্রেনকে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১০ পি এম | প্রিন্ট সংস্করণ

যুদ্ধবন্দি তথ্য প্রকাশে ইউক্রেনকে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দিকে হস্তান্তরের তথ্য প্রকাশ্যে আনা এবং গোপনীয়তার দ্বিপক্ষীয় চুক্তি অস্বীকার করার অভিযোগে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনা চেয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের দেওয়া এক ক্ষুব্ধ বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির জনসংযোগ বিষয়ক সিনিয়র সচিব সং ঘি-হং এক বিবৃতিতে জানান, চুক্তি থাকা সত্ত্বেও কিয়েভের একতরফাভাবে এই স্পর্শকাতর তথ্য প্রকাশ সিউলকে তীব্র ক্ষুব্ধ করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানান, রাশিয়ার পক্ষে যুদ্ধ করার সময় ২০২৫ সালের জানুয়ারিতে কুরস্ক থেকে বন্দি করা দুই উত্তর কোরিীয় সেনাকে দক্ষিণ কোরিয়ায় হস্তান্তর করা হয়েছে। এর পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং ইউক্রেনের এই চুক্তি ভঙ্গের কঠোর সমালোচনা করেন।

সিউলের দাবি, উত্তর কোরিয়ার সাথে বন্দি বিনিময়ের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কায় ইউক্রেন নিজেই প্রথমে এই হস্তান্তরের বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়েছিল। ভূরাজনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তাজনিত কারণে সিউল তা মেনে নিলেও ইউক্রেন এখন তা প্রকাশ্যে এনেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, কিয়েভ উপযুক্ত পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধবন্দি তথ্য প্রকাশে ইউক্রেনকে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দিকে হস্তান্তরের তথ্য প্রকাশ্যে আনা এবং গোপনীয়তার দ্বিপক্ষীয় চুক্তি অস্বীকার করার অভিযোগে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনা চেয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের দেওয়া এক ক্ষুব্ধ বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির জনসংযোগ বিষয়ক সিনিয়র সচিব সং ঘি-হং এক বিবৃতিতে জানান, চুক্তি থাকা সত্ত্বেও কিয়েভের একতরফাভাবে এই স্পর্শকাতর তথ্য প্রকাশ সিউলকে তীব্র ক্ষুব্ধ করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানান, রাশিয়ার পক্ষে যুদ্ধ করার সময় ২০২৫ সালের জানুয়ারিতে কুরস্ক থেকে বন্দি করা দুই উত্তর কোরিীয় সেনাকে দক্ষিণ কোরিয়ায় হস্তান্তর করা হয়েছে। এর পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং ইউক্রেনের এই চুক্তি ভঙ্গের কঠোর সমালোচনা করেন।

সিউলের দাবি, উত্তর কোরিয়ার সাথে বন্দি বিনিময়ের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কায় ইউক্রেন নিজেই প্রথমে এই হস্তান্তরের বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়েছিল। ভূরাজনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তাজনিত কারণে সিউল তা মেনে নিলেও ইউক্রেন এখন তা প্রকাশ্যে এনেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, কিয়েভ উপযুক্ত পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল