জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোসহ নাগরিকদের সব ধরনের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার ডিজিটাল আইডি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পলিসি প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির (এনসিএসএ) মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সাইবার নিরাপত্তাবিষয়ক ম্যাগাজিন ‘ইনফোসেক বুলেটিন’ আয়োজিত দিনব্যাপী সম্মেলন ‘ইনফোসেককন-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি সরকারের এই নীতিগত পদক্ষেপের কথা তুলে ধরেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ের ওপর জোর দেন। নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, গবেষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে এই সম্মেলনে জাতীয় এআই কৌশল, নিরাপদ এআই ব্যবহারের কাঠামো, সুরক্ষিত ডেটা সেন্টার এবং ব্যাংকিং ও টেলিযোগাযোগ খাতের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সেশনে হ্যাকিং কৌশল, মেইল সার্ভারে হামলার সরাসরি ডেমোন্স্ট্রেশন এবং র্যানসমওয়্যার আক্রমণের বাস্তবভিত্তিক সিমুলেশন প্রদর্শন করা হয়। শিল্প খাত, অ্যাকাডেমিয়া ও সরকারের যৌথ সহযোগিতা বৃদ্ধিতে এবং শিক্ষার্থীদের জন্য সাইবার ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্মেলনটি দেশের সাইবার সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন