দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা বৃদ্ধি ও কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এসব গুরুত্বপূর্ণ কেনাকাটার প্রস্তাব অনুমোদন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে খুলনার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ থেকে প্রতি কেজি ৭৬.৮৯ টাকা দরে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে, যাতে মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।
অন্যদিকে, কৃষি উৎপাদন বজায় রাখতে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় চার লটে সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৩৭৯ কোটি ৩৪ লাখ টাকায় ৮০ হাজার টন এমওপি এবং রাশিয়ার 'প্রডিনটর্গ' থেকে ১৬৫ কোটি ৯০ লাখ টাকায় ৩৫ হাজার টন এমওপি সার সংগ্রহ করবে। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'মাআদেন' থেকে ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার ক্রয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন