দিকপাল

বিরল অভ্যর্থনায় শি জিনপিংকে বরণ করলেন ট্রাম্প

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ এ এম | প্রিন্ট সংস্করণ

বিরল অভ্যর্থনায় শি জিনপিংকে বরণ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে চার দিনের এক ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের যৌথ অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছালে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে এক অভূতপূর্ব আন্তরিক পরিবেশ লক্ষ্য করা যায়। শি জিনপিং ও চীনের ফার্স্টলেডি পেং লি ইউয়ানকে বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে লাল গালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

চীনের রাষ্ট্রপ্রধানের আগমন উপলক্ষে ২১ বার তোপধ্বনি, দুই দেশের সামরিক ব্যান্ডের পরিবেশনা এবং যুদ্ধবিমানের বিশেষ ফ্লাইপাস্টের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরে আয়োজিত প্রাথমিক সংবর্ধনায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন "মহান নেতা" হিসেবে আখ্যায়িত করে বলেন, "ওয়াশিংটনে প্রেসিডেন্ট শি ও ফার্স্টলেডিকে স্বাগতম জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সারা বিশ্বের নজর এখন এই সফরের দিকে এবং আশা করি দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এটি নতুন পথ উন্মোচন করবে।"

স্বাগতিক মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনার জবাবে এক লিখিত বার্তায় বিশ্ব শান্তির স্বার্থে দুই পরাশক্তির ইতিবাচক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জোর দিয়ে বলেন, "চীন ও যুক্তরাষ্ট্র—উভয়ই মহান রাষ্ট্র এবং দুই দেশের স্বার্থ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। 'চীনা জাতির পুনর্জাগরণ' এবং 'আমেরিকাকে আবার মহান করা' (MAGA)—এই দুই লক্ষ্য কখনোই সাংঘর্ষিক নয়; বরং তা পাশাপাশি বিশ্বকে স্থিতিশীলতা দিতে পারে। আমরা প্রতিদ্বন্দ্বী না হয়ে একে অপরের সহযোগী অংশীদার হতে পারি।"

উভয় দেশের প্রধানরা জানান, মে মাসে ট্রাম্পের চীন সফরের পর থেকে যে কৌশলগত স্থিতিশীলতার ভিত্তি তৈরি হয়েছিল, তা এবার বাণিজ্য, ভূ-রাজনীতি ও দ্বিপাক্ষিক মতপার্থক্য দূর করার মধ্য দিয়ে আরও গভীর হবে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলাকালেই দুই প্রধান বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তির এই শীর্ষ বৈঠক বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বড় ধরনের বার্তা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিরল অভ্যর্থনায় শি জিনপিংকে বরণ করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল