দিকপাল

আগ্রাসন হলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আঘাত: ইরান

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৬ এ এম | প্রিন্ট সংস্করণ

আগ্রাসন হলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আঘাত: ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলা চালানো হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন বা তাদের মিত্রদের পক্ষ থেকে কোনো আগ্রাসন চালানো হলে কোনো প্রকার সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আঘাত করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে ইয়েমেনের আল-জউফ প্রদেশে হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

কাতারের বার্তা সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সংঘাত ইস্যুতে কড়া অবস্থান ব্যক্ত করে বলেছেন, এই মুহূর্তে তিনটি পথ খোলা রয়েছে—হয় ইরানকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে পঙ্গু হতে দেওয়া, কিংবা একটি নতুন চুক্তিতে উপনীত হওয়া। তবে ওয়াশিংটনের এই অনমনীয় অবস্থানের বিপরীতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি। তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার চক্র বন্ধের আহ্বান জানিয়ে বলেন, একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় প্রতিটি দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে, যেন কেউ কারো জন্য হুমকি না হয়ে দাঁড়ায়।

একই সময়ে ইয়েমেনের সংঘাত পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির আল-জউফ প্রদেশে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের তীব্র মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেনে হুতিদের হামলা বৃদ্ধি এবং অন্যদিকে মার্কিন-ইরান পাল্টাপাল্টি হুমকির ফলে পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক নৌপথগুলোতে চরম অস্থিরতা ও নতুন করে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আগ্রাসন হলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আঘাত: ইরান

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল