দিকপাল

ইস্তাম্বুলে বসছে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম সমন্বয় বৈঠক

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ১১:১৪ এ এম | প্রিন্ট সংস্করণ

ইস্তাম্বুলে বসছে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম সমন্বয় বৈঠক

ঐতিহাসিক 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'র অধীনে প্রথমবারের মতো কৌশলগত পূর্ণাঙ্গ বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের পররাষ্ট্র ও সামরিক কর্মকর্তারা। তুরস্কের ইস্তাম্বুলে এই বহুপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, তিন দেশের মধ্যকার এই উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় যৌথ কমিটিতে অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ও চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু। পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি এই বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানদের সমন্বয়ে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটির মূল কাজ হবে চুক্তিভুক্ত তিন দেশের যৌথ প্রতিরক্ষা কার্যক্রমে কৌশলগত রূপরেখা ও নীতিগত দিকনির্দেশনা প্রদান করা। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা গবেষণা ও যৌথ অস্ত্র প্রযুক্তি উৎপাদন, সন্ত্রাসবাদ বিরোধী অক্ষ গড়ে তোলা এবং সামরিক প্রশিক্ষণ ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করার বিষয়ে রূপরেখা চূড়ান্ত করা হবে। একই সাথে কমিটির নিজস্ব স্থায়ী সচিবালয় গঠন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। চুক্তির ধারা অনুযায়ী, এই জোটভুক্ত তিন দেশের যেকোনো একটির ওপর আক্রমণ বা আগ্রাসনকে অন্য সব পক্ষের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্য রক্ষা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উন্মুক্ত রাখা এই চুক্তিতে আন্তর্জাতিক আইন মেনে চলা অন্যান্য বন্ধুপ্রতীম দেশগুলোর যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ইস্তাম্বুলে বসছে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম সমন্বয় বৈঠক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল