নেপালে প্রলয়ংকরী হড়পা বান ও আকস্মিক বন্যায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়। এ ছাড়া বন্যায় অন্তত ২০ জন শিক্ষার্থী পানিতে ভেসে গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় রাসুয়া ও নুওয়াকোট জেলাসহ তিনটি প্রধান জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি স্কুল পুরোপুরি ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ৭টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে প্রায় ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত ছিল।
বন্যার পানির তীব্র স্রোতে অনেক স্কুল ভবন পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কাদা-পাথরের নিচে চাপা পড়েছে। একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বানের পানিতে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও ভেসে গেছে।
নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষকের সন্ধানে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে জরুরিভিত্তিতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন