লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি (আমঝোল) সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সীমান্ত পিলার ৯০৭/২-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয় এক কৃষককে ধাওয়া ও মারধরের অভিযোগ ওঠে তিন বিএসএফ সদস্যের বিরুদ্ধে।
খবর পেয়ে বিজিবি ১৫ ব্যাটালিয়নের বনচৌকি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি নিজেদের হেফাজতে নেন।
পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক আহ্বান করা হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন