দিকপাল

বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যুতে ঐকমত্য পোষণ ঢাকা ও আবুধাবির


দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০:০১ এ এম | প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যুতে ঐকমত্য পোষণ ঢাকা ও আবুধাবির

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিতে আবুধাবিতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কূটনৈতিক তৎপরতার তথ্য নিশ্চিত করেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, আবুধাবিতে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বৈশ্বিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভেতরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করা এবং বহুপক্ষীয় ফোরামগুলোতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষই বিশেষ গুরুত্বারোপ করে।


পাশাপাশি দুই দেশের শীর্ষ কূটনীতিক সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মধ্যে খোলামেলা মতবিনিময় করেন; যা আগামী দিনে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যুতে ঐকমত্য পোষণ ঢাকা ও আবুধাবির

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিতে আবুধাবিতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কূটনৈতিক তৎপরতার তথ্য নিশ্চিত করেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, আবুধাবিতে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বৈশ্বিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভেতরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করা এবং বহুপক্ষীয় ফোরামগুলোতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষই বিশেষ গুরুত্বারোপ করে।


পাশাপাশি দুই দেশের শীর্ষ কূটনীতিক সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মধ্যে খোলামেলা মতবিনিময় করেন; যা আগামী দিনে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল