দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় এবং এই সংকট নিরসনে কিছুটা সময়ের প্রয়োজন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগের ঘাটতি মিটিয়ে অর্থনীতিতে গতি আনতে সরকার ও বেসরকারি খাতকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দপ্তরগুলোর অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা ও 'হয়রানি ট্যাক্স' অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, গ্যাস সংকটের সাময়িক সমাধান সময়সাপেক্ষ হলেও, সরকারি দপ্তরে অনৈতিক লেনদেন বা হয়রানি বন্ধে সরকারের রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট এবং তা আজ থেকেই কার্যকর করা সম্ভব।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন