দিকপাল

আগামী মার্চে পূর্ণাঙ্গ চালুর লক্ষ্য, শুরুতে প্রতিদিন চলবে চারটি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ১০:০৬ এ এম | প্রিন্ট সংস্করণ

আগামী মার্চে পূর্ণাঙ্গ চালুর লক্ষ্য, শুরুতে প্রতিদিন চলবে চারটি ফ্লাইট
ছবি : সংগ্রহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হতে বাকি নেই এক মাসও; তবে এখনও চূড়ান্ত হয়নি টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ এবং বেসরকারি এয়ারলাইন্সগুলোর সঙ্গেও হয়নি কোনো সমন্বয় সভা।

সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালের সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে দেশীয় সংস্থাগুলোর সঙ্গে আগাম বসা জরুরি। আর বিশেষজ্ঞদের মতে, নির্বিঘ্নে যাত্রীসেবা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে ছয় মাস।

ঢাকার আকাশপথে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কাঁচে ঘেরা বিশাল এই স্থাপনা নির্মাণের পর প্রায় তিন বছর ধরে চালুর অপেক্ষায় রয়েছে এবং অবশেষে টার্মিনালটি চালুর প্রস্তুতি চলছে; তবে এর অন্যতম অংশীজন দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে এখনও কোনো সমন্বয় সভা হয়নি। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে টার্মিনাল চালুর পরিকল্পনা বা এ-সংক্রান্ত কোনো বিষয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে বলে জানা নেই; তবে চালুর আগে সরকার অংশীজনদের আমন্ত্রণ জানালে আমাদের কোনো পরামর্শ থাকলে তা তুলে ধরব।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে আকাশপথে যাতায়াতকারী যাত্রীদের ৩৫ শতাংশ বহন করে দেশীয় এয়ারলাইন্সগুলো এবং এর মধ্যে প্রায় ২০ থেকে ২২ শতাংশ যাত্রী পরিবহন করে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ারঅ্যাস্ট্রা।

সংশ্লিষ্টদের মতে, নির্বিঘ্নে যাত্রীসেবা নিশ্চিত করতে অপারেটর, গ্রাউন্ড হ্যান্ডলার ও বিমান সংস্থাগুলোর মধ্যে ত্রিপক্ষীয় সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, টার্মিনাল পরিচালনা, হ্যান্ডলিং ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশের অন্যান্য অংশীজনকেও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সব পক্ষের মধ্যে সমঝোতা ও সমন্বয়ের জন্য আগেই একটি বসা উচিত ছিল। 

তৃতীয় টার্মিনালটি পরিচালনার দায়িত্বে থাকবে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তাই অপারেটর নিয়োগের পর এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করার কথা তাদের। তবে চালুর সময় ঘনিয়ে এলেও অপারেটর এখনও চূড়ান্ত না হওয়ায় যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, এসব জটিলতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে কয়েক মাস সময় লাগতে পারে। ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের উপদেষ্টা এটিএম নজরুল ইসলাম বলেন, অপারেটরের সঙ্গে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে; চুক্তি সম্পন্ন করে দায়িত্ব নেওয়ার পর অপারেটর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবে এবং কার্যালয় স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও নিতে হবে, যে কারণে পুরো প্রক্রিয়ায় বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে।

প্রাথমিকভাবে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। আগামী মার্চের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। 

বিষয় : আগামী মার্চে পূর্ণাঙ্গ চালুর লক্ষ্য, শুরুতে প্রতিদিন চলবে চারটি ফ্লাইট

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আগামী মার্চে পূর্ণাঙ্গ চালুর লক্ষ্য, শুরুতে প্রতিদিন চলবে চারটি ফ্লাইট

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল