দিকপাল

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬ | ১১:০৮ এ এম | প্রিন্ট সংস্করণ

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালির কাছে মার্কিন বিমানবাহিনীর একটি সামরিক বিমান ভূপাতিত হওয়ার জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর একটি মার্কিন ই-৩জি সেন্ট্রি (E-3G Sentry) বিমানকে ভূপাতিত করেছে ইরান, যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বা পেন্টাগন থেকে এখনও পর্যন্ত এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি।

ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম Flightradar24-এর ডাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। রুশ সংবাদমাধ্যম RT News-সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯ হাজার ২৭৫ ফুট উচ্চতায় ঘন্টায় ৮৫২ কিলোমিটার গতিতে ওড়ার সময় বিমানটি হঠাৎ জরুরি ট্রান্সপন্ডার সিগন্যাল ‘কোড ৭৭০০’ সক্রিয় করে। এর পরপরই সামরিক বিমানটি রাডার ট্র্যাকিং থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।

বোয়িং নির্মিত এই ই-৩জি সেন্ট্রি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) বিমানটি মার্কিন সামরিক বাহিনীর আকাশে ভাসমান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে, যা ২৭০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যবান। আন্তর্জাতিক উত্তেজনা ও সম্ভাব্য সামরিক চুক্তির দর-কষাকষির সংবেদনশীল সময়ে বিমানটির এভাবে সংকেত পাঠিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় জল্পনা সৃষ্টি হলেও, এখন পর্যন্ত এটিকে হামলা চালিয়ে ভূপাতিত করার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২২ আগস্ট ২০২৬

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল