পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক কর্তৃত্বের যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফরেন অ্যাফেয়ার্স’। সাময়িকীটিতে প্রকাশিত একটি বিশেষ নিবন্ধে মার্কিন কৌশলবিদ ও লেখক মার্ক লিঞ্চ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে একটি ব্যর্থ ব্যবস্থার চূড়ান্ত অবসান ঘটিয়েছে ইরান।
নিবন্ধে উল্লেখ করা হয়, ১৯৯১ সাল থেকে ওই অঞ্চলে যে মার্কিনকেন্দ্রিক আঞ্চলিক ব্যবস্থা কার্যকর ছিল, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের ফলে তা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত ও অকার্যকর হয়ে পড়েছে। নিবন্ধকার জোর দিয়ে বলেন, তেহরানের শাসনব্যবস্থাকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যর্থতা মূলত কয়েক দশকের নিষেধাজ্ঞা ও শক্তি প্রয়োগের অসারতাকেই স্পষ্ট করে দিয়েছে।
প্রবন্ধে আরও বলা হয়, ইরানি হামলা থেকে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে না পারা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা রাখতে ওয়াশিংটনের অক্ষমতা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির মূল নিরাপত্তা-সমঝোতাকে মারাত্মকভাবে ধসিয়ে দিয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন সামরিক ঘাঁটির নেটওয়ার্ক তার কার্যকারিতা ও যৌক্তিকতা হারিয়েছে বলে চিহ্নিত করা হয়।
সূত্র: পার্সটুডে

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন