মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) পশ্চিমাঞ্চলের জামবোই এলাকায় ক্যামেরুন সীমান্তের কাছে একটি সোনার খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০৭ জনের প্রাণহানি ঘটেছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান পরিচালিত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, অনিয়ন্ত্রিতভাবে হাত দিয়ে খোড়া প্রথাগত সুরঙ্গগুলোর কয়েকটি কাজ করার সময় হঠাৎ ধসে পড়ে। এতে বিপুল পরিমাণ মাটির নিচে আটকা পড়েন অনেক খনি শ্রমিক। উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে অন্তত তিনজন পার্শ্ববর্তী দেশ ক্যামেরুনের নাগরিক বলে নিশ্চিত করেছেন দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর। আহতদের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিএআর-এর বাবুয়া শহরের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আফ্রিকান এই অঞ্চলটিতে স্থানীয় বাসিন্দাদের আয়ের অন্যতম প্রধান উৎস প্রথাগত খনি শিল্প হলেও কাজের অনিরাপদ পরিবেশ ও অতিরিক্ত বৃষ্টির ফলে প্রায়ই মাটির স্থায়িত্ব কমে এ ধরণের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয় প্রশাসন ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন