দিকপাল

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট গণনার সময় জানা যাবে কে কাকে ভোট দিয়েছেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | ০৬:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট গণনার সময় জানা যাবে কে কাকে ভোট দিয়েছেন: সিইসি

 আগামীকাল বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে 'অত্যন্ত হাইপ্রোফাইলের' ও 'ঐতিহাসিক' ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।** তিনি জানিয়েছেন, ভোট গণনার সময় জানা যাবে কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি জানান, পুরো জাতি এবং বিশ্ববাসী জানেন যে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তিনি বলেন, 'আমাদের লোকজন রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত না। সংসদ সচিবালয়ও এ ধরনের কার্যক্রমে অভ্যস্ত না। তারপরও আমরা যত রকমের এক্সারসাইজ সম্ভব ও দরকার করেছি।'

আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ৩৪৯ সংসদ সদস্য তাদের ভোট প্রদান করবেন। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ব্যালট গণনা শুরু হবে এবং ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী কাজে ইসির ২০ কর্মকর্তা নিয়োজিত থাকবেন এবং সংসদ সচিবালয়ের সহায়তা নেওয়া হবে।

ভোটদানের শুরু ও গণনা প্রক্রিয়া বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সিইসি জানান, প্রথম দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভোটদান এবং পরে গণনা প্রক্রিয়া লাইভ টেলিকাস্ট হবে। ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন এবং এটি অত্যন্ত স্বচ্ছ পদ্ধতি বলে জানান তিনি।

গণনা শেষে মোট ব্যালট, ব্যবহারকৃত ব্যালট, অবশিষ্ট ও বাতিল ব্যালটের সংখ্যাসহ সব তথ্য বিস্তারিত জানানো হবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করে সেদিনই গেজেট প্রকাশ করা হবে বলে জানান সিইসি।

কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন তা দেখা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'এটা ওপেন। প্রার্থীর নামের পাশে ব্যালটে ভোটারের নাম থাকবে। আমি যখন ব্যালট পাব, গণনা করব, দেখব কে কাকে ভোট দিয়েছে। সাধারণ নির্বাচনে কে কাকে ভোট দিল দেখা যায় না।' তিনি আরও বলেন, 'যদি এ ধরনের সিচুয়েশন হয়, তখন আমি দেখব।'

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে সিইসি জানান, তেমন কোনো ব্যয় নেই; কিছু ব্যালট ছাপানো ও কাগজপত্র ছাড়া তাদের অতিরিক্ত খরচ নেই। বিশ্ববাসী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট গণনার সময় জানা যাবে কে কাকে ভোট দিয়েছেন: সিইসি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল