গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই যুগান্তকারী ও অনুপ্রেরণামূলক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উজ্জ্বল করা কৃতি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও গৌরবময় অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অসামান্য সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদের এই মেধা ও সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। দেশের গণিতচর্চা ও অলিম্পিয়াডের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
বৈঠকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে প্রধানমন্ত্রী তাতে তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দেন। একই সঙ্গে স্কুল পর্যায়ে অলিম্পিয়াড সম্প্রসারণের জন্য একটি বিশেষ তহবিল গঠন এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) প্রস্তাবানুযায়ী শিক্ষাব্যবস্থায় 'অ্যাক্টিভিটি-অরিয়েন্টেড ম্যাথমেটিক্স' (Activity-Oriented Mathematics) চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান তিনি। এছাড়া শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক ইংরেজি পরীক্ষা 'IELTS'-এর আদলে একটি পৃথক গণিত দক্ষতা পরীক্ষা চালুর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
উক্ত গৌরবময় মুহূর্তে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, আইএমও-এর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিপিএমএফ-এর চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মনামী জামান (আইএমও ও ইজিএমও ব্রোঞ্জ জয়ী), মো. রায়হান সিদ্দিকী (আইএমও রৌপ্য জয়ী), জাওয়াদ হামীম চৌধুরী (আইএমও ব্রোঞ্জ জয়ী), মোহাম্মদ মারজুক রহমান (আইএমও ব্রোঞ্জ জয়ী), তাহসিন খান (আইএমও ব্রোঞ্জ জয়ী), এম. জামিউল হোসেন (আইএমও ব্রোঞ্জ জয়ী) এবং সাজি সেহনাই (ইজিএমও ব্রোঞ্জ জয়ী)।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন