দিকপাল

৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলছে জুলাই জাদুঘর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | ০৪:২২ পি এম | প্রিন্ট সংস্করণ

৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলছে জুলাই জাদুঘর

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে নবনির্মিত ‘জুলাই জাদুঘর’। এতে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। তবে উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চব্বিশের গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা, স্মৃতিচিহ্ন ও বীর শহীদদের আত্মত্যাগ তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা পরদিন ৬ আগস্ট থেকে টিকিট কেটে প্রবেশ করার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘরের নির্মাণ কিংবা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সরকার আশা প্রকাশ করছে, এই জাদুঘরটি গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের মহিমাকীর্তন নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলছে জুলাই জাদুঘর

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে নবনির্মিত ‘জুলাই জাদুঘর’। এতে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। তবে উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চব্বিশের গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা, স্মৃতিচিহ্ন ও বীর শহীদদের আত্মত্যাগ তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা পরদিন ৬ আগস্ট থেকে টিকিট কেটে প্রবেশ করার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘরের নির্মাণ কিংবা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সরকার আশা প্রকাশ করছে, এই জাদুঘরটি গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের মহিমাকীর্তন নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল