শেখ হাসিনার পতন না হলে এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ হলে বিরোধী দলের অনেকেরই ফাঁসি হয়ে যেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাঁচই আগস্টের প্রেক্ষাপট স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, “মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ ও আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি।”
রাজনৈতিক শিষ্টাচার ও গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নতি প্রয়োজন, তা না হলে জাতিকে সেই পুরোনো অন্ধকারেই থেকে যেতে হবে। বিদায়ী সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতেন এবং তাঁর পরিবার রাজনীতিকে একটি জঘন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন