দিকপাল

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ১০:৩৮ এ এম | প্রিন্ট সংস্করণ

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডে

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট (২০২৬) নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং দেশে ফেরার ইচ্ছা নিয়ে বক্তব্য দেবেন।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, আগামী ৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক ট্রলি অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি এফসিসি সাউথ এশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনা আর কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেননি। তাই ক্ষমতা হারানোর বর্ষপূর্তিতে তাঁর এই অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, শেখ হাসিনার পাশাপাশি এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া মানবাধিকার কর্মী, সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই প্যানেল আলোচনায় অংশ নেবেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনা করছে। বর্তমানে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডে

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল