চলতি আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১,৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিদায়ী জুলাই মাসে ছিল ১,৫২৮ টাকা।
আজ রবিবার (২ আগস্ট ২০২৬) বিকেলে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি এলপিজির কাঁচামালের দাম বিশ্ববাজারে বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।
একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৩ টাকা ২৭ পয়সা বাড়ানো হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন