সম্প্রতি ছড়িয়ে পড়া নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে।
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই জামায়াতের একাধিক টিম পৃথকভাবে তদন্তে নামে। তদন্তে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রাথমিক প্রমাণ উঠে এসেছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, অনৈতিক কর্মকাণ্ড বা অপরাধে জড়িয়ে পড়লে দল কাউকে ছাড় দেবে না। তিনি স্পষ্টভাবে বলেন, “নৈতিক প্রশ্নে কে এমপি থাকল বা না থাকল, তা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। অপরাধ প্রমাণ হলে অবশ্যই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
একইভাবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, তদন্ত কার্যক্রম শেষে আজকের বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং সংসদ সদস্যের ব্যাপারে নেওয়া পদক্ষেপ দ্রুত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বিকেল থেকেই দলের অভ্যন্তরে এমপি নজরুলের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার চাপ বাড়তে থাকে। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ জামায়াত নেতাদের সাথে যোগাযোগ করে কড়া ব্যবস্থার দাবি জানান।
এ ছাড়া এমপি নজরুলের এই বিতর্কিত কর্মকাণ্ড ঢাকতে সাতক্ষীরা জেলা জামায়াত যে ভূমিকা বা বক্তব্য প্রদান করেছিল, সেটিও পর্যালোচনা ও মূল্যায়ন করছে কেন্দ্রীয় জামায়াত। ফলে এই ঘটনার জেরে দল থেকে কেবল এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কৃতই হচ্ছেন না, পাশাপাশি জেলা জামায়াতের বিরুদ্ধেও প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আমার দেশ

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন